প্রথম দিন মেট্রোরেলে চড়তে বিশাল লাইন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
মেট্রোরেল
রাজধানীর মানুষের যাতায়াত সহজ করতে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আগারগাঁও স্টেশনে টিকিট সংগ্রহে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
সকালে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেলে চড়তে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। এমনকি অনেকেই রাত থেকেও অপেক্ষা করেছেন। তবে এই যাত্রীদের অধিকাংশই মেট্রোরেলে শুধু ভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্যই এসেছেন।
স্টেশনের অপেক্ষমাণ যাত্রীরা তাদের অনুভূতি জানিয়ে বলেন, ‘মেট্রোরেল বাংলাদেশের মেগা প্রজেক্টের একটি। জীবনে প্রথম মেট্রোরেলে উঠতে যাচ্ছি।’
আজ সকাল ৮টায় প্রথম ট্রেনটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে আগাঁরগাওয়ের উদ্দেশে ছেড়ে আসে। তবে নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা সময় পেরিয়ে গেলেও আগারগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়নি মেট্রোরেল।
সকাল সাড়ে ৮টার পর টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন) সাময়িকভাবে বিকল হয়ে গেছে। ৮টা ৩৫ মিনিটে যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটি বিকল হয়ে যায়। পরে স্টেশনের এক নির্দেশনায় বলা হয় কাউন্টার থেকে টিকিট কিনতে।
মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ রয়েছে। ভেতরে কাজ চলছে। আশা করছি, দ্রুতই ঠিক হয়ে যাবে।
শান্তিবাগ থেকে আসা হাসান ইসলাম বলেন, ‘টিকিটের জন্য লাইনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তবে ঝামেলা বা ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে ভালো লাগছে।’
এর আগে বৃহস্পতিবার ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন মেট্টোরেলের যাত্রীরা। মেট্রোরেলে চড়ার প্রথম অভিজ্ঞতা নিতে রাজধানীর শ্যামলী থেকে আসা ফরহাদ হোসেন বলেন, ‘দেশে প্রথম মেট্রোরেল চালু হয়েছে। প্রথম দিনেই চড়তে এসেছি। স্টেশনে এসেই দেখি যাত্রীদের দীর্ঘ সারি।’
জানা গেছে, শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে। আপাতত মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও চলার সময় মাঝের কোনো স্টেশনে যাত্রাবিরতি করবে না।
সাধারণ যাত্রীদের অবগতির জন্য মেট্রো স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না। প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া-দাওয়াও নিষেধ। প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
এ ছাড়া মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না। কথা বলতে হবে নিচু স্বরে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










